বুধবার, ১৫ জুলাই, ২০১৫


 

 
 
সুখ আর দুঃখের পৃথিবী
জীবন মানেই কোন না কোন দুঃখের ভিতর দিয়ে যাওয়া।পৃথিবীতে এমন কোন মানুষ আছে বলে আমার জানা নেই যার দুঃখ নেই।কারো অনেক বেশি দুঃখ আবার কারো কম কিন্তু দুঃখ থাকবেই। কিছু মানুষ আছে অনেক বড় দুঃখকেও প্রতিনিয়ত জয় করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে শুধু একটু সুখের আশায়। দুঃখ যত বড়ই হোক তুচ্ছ ভেবে এগিয়ে যাচ্ছে লক্ষ অর্জনের উদ্দেশ্যে। হাল ছাড়ছে না কখনোই।সুখ তাদের কাছে একদিন ধরা দিবেই।
আবার কিছু অতি সুখে থাকা মানুষ সামান্য দুঃখেই হাল ছেড়ে দিয়ে সব গুটিয়ে বসে বসে ভাবে এত কষ্ট কেন
আমার!! তার জীবন ...সুখে পরিপূর্ণ থাকার
পরও সামান্য কষ্টকে অনেক বড় ভেবে থামিয়ে দেয় জীবনের গতি। একবারও ভাবতে চায়না সে যতটুকু সুখি ঐটুকু সুখ অর্জন করতে মানুষ নিদারুণ পরিশ্রম করে যাচ্ছে সারাটি জীবন।সুখ আর দুঃখের সমন্বয়ে গঠিত আমাদের জীবন।এই সমন্বয়টা নিজেকেই তৈরি করতে হয়।যে যত ভাল সমন্বয় করতে পারে সে ততো বেশি সুখি।ছোট ছোট সুখগুলোতে নিজেকে মাতিয়ে রেখে বড়বড় দুঃখ গুলো ভুলে যেতে হবে। তাই দুঃখকে ভয় পাওয়ার কিছু নেই শুধু জয় করাটা শিখতে হবে।
((এইনিয়ে আমার সুখ আর দুঃখের পৃথিবী))
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন